দেশে এ মুহূর্তে জাতীয় ঐকমত্য খুব জরুরি— এ্যানি

‎বিএনপি নেতা এ্যানি বলেন, আমরা মনে করি জাতীয় ঐকমত্যটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে যখন বিভিন্ন দল থেকে দু’চারটি বিচ্ছিন্ন- বিক্ষিপ্ত কথা বলা হচ্ছে, আমরা তখন আশাহত হই। আমরা যেন আশাহত না হই, সে চ্যালেঞ্জটা বাস্তবায়নে তারেক রহমান কাজ করেছেন।

বাংলাদেশে এ মুহূর্তে জাতীয় ঐকমত্য খুব বেশি জরুরি। জামায়াতসহ সকল রাজনৈতিক দলের উদ্দেশে এ মন্তব্য করেছেন ‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

‎শনিবার (১৬ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘দৈনিক মেঘনা প্রতিদিন’ আঞ্চলিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‎বিএনপি নেতা এ্যানি বলেন, আমরা মনে করি জাতীয় ঐকমত্যটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে যখন বিভিন্ন দল থেকে দু’চারটি বিচ্ছিন্ন- বিক্ষিপ্ত কথা বলা হচ্ছে, আমরা তখন আশাহত হই। আমরা যেন আশাহত না হই, সে চ্যালেঞ্জটা বাস্তবায়নে তারেক রহমান কাজ করেছেন। সে জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছেন তিনি।

‎এ্যানি বলেন, ফ্যাসিস্ট দ্বারা আমরা অত্যাচারিত- নির্যাতিত, গুম-খুনসহ কারাবরণ করেছি। তারপরও ৫ আগস্টের আগে ও পরে সবার চিন্তা করা উচিত। কিছুটা বিক্ষিপ্ত, কিছুটা বিচ্যুতি হলেও শেষ পর্যন্ত সকল রাজনৈতিক দল একই মঞ্চে থেকে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে এগিয়ে আসবেন— এমন প্রত্যাশা ব্যক্ত করেন এ্যানি।

‎বিএনপির এই নেতা আরো বলেন, আমরা যারা আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছি, সরকারি দল হোক আর নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হোক— জাতীয় ঐকমত্যের সরকার গঠনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই। এজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে।

‎এর আগে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

জেলা বিএনপির সদস্য সচিব ও দৈনিক মেঘনা প্রতিদিনের সম্পাদক শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর - ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালসহ অনেকে।

আরও