ময়মনসিংহের ভালুকায় এক কিশোরসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা ও হাইওয়ে পুলিশ। গতকাল পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে আছিয়া আক্তার (২৫) নামে এক নারীর ফাঁসিতে এবং হাসান মিয়া (১৭) বিষপানে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়। হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, অন্য লাশটি (৪০) অজ্ঞাত।