জরিমানা

ভেজাল প্রতিরোধে সাভারে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

এ সময় খোলাবাজার থেকে নিম্নমানের সয়াবিন তেল কিনে বোতলজাত করায় একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় ১৭ ব্যারেল তেল ও বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করা প্রায় এক হাজার বোতল তেল জব্দ করা হয়। গতকাল দুপুরে সাভারের দেওগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরও