সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধের ডাক

বিবৃতিতে আরো বলা হয়, জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং জেএসএসের সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য ওই এলাকা থেকে সরিয়ে না নেয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে আবারো অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ থেকে আবারো রাঙ্গামাটির সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। গতকাল দুপুরে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো সাজেকের আগের অবস্থানগুলোতেই রয়েছে। তারা সাজেকের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘরছাড়া করেছে। গ্রামবাসীদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়েছে। সাধারণ জুমচাষীরা ভয়ে জুমে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করার কাজে যেতে পারছেন না।

বিবৃতিতে আরো বলা হয়, জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং জেএসএসের সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য ওই এলাকা থেকে সরিয়ে না নেয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে আবারো অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে অনির্দিষ্টকালের অবরোধের জেরে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ ফের বন্ধ করেছে জেলা প্রশাসন। গতকাল রাত ৮টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন। এতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

বিবৃতিতে সাজেক পর্যটনে যারা ভ্রমণে এসেছেন গতকালের মধ্যে সাজেক পর্যটন ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী গাড়ি, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও