ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৪৮ শিক্ষার্থী

এবার ডিনস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ৪৮ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্র ও ৩১ জন ছাত্রী। সর্বশেষ ২০২০ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছিল।

তিন বছর পর সামাজিক বিজ্ঞান অনুষদের মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৪৮ শিক্ষার্থী এ পুরস্কার পাবেন। আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এ অ্যাওয়ার্ড দেয়া হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতি এবং ভবিষ্যতে তাদের আরো ভালো ফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার দেয়া হচ্ছে।

এবার ডিনস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ৪৮ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্র ও ৩১ জন ছাত্রী। সর্বশেষ ২০২০ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সম্মানীয় অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এতে বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. তাহাইরুল আলম চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

আরও