কৃষকের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানো জরুরি

-ড. আবদুর রব

উপাচার্য, আইইউবিএটি

বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। এ পরিস্থিতি মোকাবেলায় পরিবর্তিত জলবায়ুর উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, কৃষকদের প্রশিক্ষণ ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে উপযোগী প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন, এরই মধ্যে কতটা প্রস্তুতি নেয়া সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে কী কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণে একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন ও কার্যকর মনিটরিং ব্যবস্থাও গড়ে তোলা প্রয়োজন।

বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। এ পরিস্থিতি মোকাবেলায় পরিবর্তিত জলবায়ুর উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কৃষকদের সক্ষমতা বাড়ানো জরুরি। এজন্য যথাযথ প্রশিক্ষণের আওতায় আনতে হবে তাদের। একই সঙ্গে কৃষি স্নাতকদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে জ্ঞান বাড়ানোর পাশাপাশি এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শুধু সচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়; বরং কৃষক ও কৃষি খাতসংশ্লিষ্ট জনশক্তির দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সমাধানের ওপর গুরুত্ব দিতে হবে।

আরও