জামালপুরের ইসলামপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে সীমান্ত (৭) ও শুক্কুর আলীর ছেলে মিনাল (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজাবাদ গ্রামে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশের একটি পুকুরে সীমান্ত ও মিনাল গোসল করতে নামে। সবার অজান্তে তারা পানিতে ডুবে যায়। একপর্যায়ে ভাসমান অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।