কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ১৯ দফা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবিরের পদত্যাগসহ ১৯ দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবিরের পদত্যাগসহ ১৯ দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সব দাবি পূরণে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য পাঁচ কর্মদিবসের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতি ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সই করা দাবিগুলো রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে জমা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) গঠন করা, স্বৈরাচারের পক্ষাবলম্বন করায় বর্তমান শিক্ষক সমিতির মুচলেকা নেয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবিরের পদত্যাগ, ছাত্র উপদেষ্টা, পরিচালক ও নির্দেশনা দপ্তরে দায়িত্বরত অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগ, নতুন প্রক্টর নিয়োগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ হাসিনা হলের নতুন নামকরণ, হলে রÅাগিং, গণরুম সংস্কৃতি বন্ধ, মেধা, যোগ্যতা, আর্থিক অবস্থা ও বাসস্থানের দূরত্ব বিবেচনায় আসন বণ্টন এবং প্রতিটি বিভাগে শিক্ষক মূল্যায়ন পদ্ধতির ব্যবস্থা করে বক্স স্থাপন করে সেমিস্টারভিত্তিক মূল্যায়ন করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবিগুলো পেয়েছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, থাকলে এগুলোর সমাধান করতাম। আমরা আশাবাদী, তাদের দেয়া দাবিগুলো পাঁচদিনের মধ্যে সমাধান করতে পারব।’

আরও