সরকার ঘোষিত ৭দিনের লকডাউনের চতুর্থদিনে মাগুরা শহরের মার্কেট, শপিংমলসহ সকল প্রকার যানবহন বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও ছিল কম। তবে মহাসড়কে জরুরী পণ্য সরবরাহ ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ী এবং পণ্যবাহী ট্রাক লক্ষ্য করা গেছে।
এদিকে আইন শৃংঙ্খলা বাহীনির সদস্যরা মোড়ে মোড়ে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে উপযুক্ত কারণ ছাড়া বাইরে বের হওয়া ব্যাক্তিদের ফিরিয়ে দিতে দেখা গেছে।
শহরের ভায়নারমোড়, চৌরঙ্গীর মোড়, ঢাকারোড বাসষ্টাণ্ডসহ শহরের বিভিন্ন এলাকার রাস্তায় চলছে আইনশৃংখলা বাহিনীর সচেতনতা মূলক কার্যক্রম। দুপুরে জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলমের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের শহরের ভায়না মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত তিন স্তরের তল্লাশি করা হচ্ছে বাইরে বের হওয়া মানুষের।
মাগুরায় যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের অধিনায়ক লেঃ কর্ণেল আতিফ সিদ্দিকীর নেতৃত্বে ৪ প্লাটুন সেনা সদস্য ,জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, পুলিশ,আনসার লকডাউন বাস্তবায়নে এক সাথে কাজ করছে।
এদিকে গত ২৪ ঘন্টায় মাগুরায় করোনায় ২জন মারা গেছে এবং ৩৪ জন নতুন করে করোনা সনাক্ত হয়েছে।