পণ্য তোলার পর ট্রাক পেছাতে গিয়ে চাপা পড়ে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলইয়ার্ডে শ্রমিক সাজু (২৩) নিহত হয়েছেন। নিহত শ্রমিক সাজু দর্শনা পৌর এলাকার শান্তিনগরের মহিদুলের ছেলে। আজ বুধবার সকাল পৌনে ১০টায় একটি দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলইয়ার্ডে শ্রমিক সাজু (২৩) নিহত হয়েছেন। নিহত শ্রমিক সাজু দর্শনা পৌর এলাকার শান্তিনগরের মহিদুলের ছেলে।

আজ বুধবার সকাল পৌনে ১০টায় একটি দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দর্শনা থানার পুলিশ উপপরিদর্শক শরিফুল জানান, দর্শনা রেলইয়ার্ডে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রেন থেকে কয়েকজন শ্রমিক পণ্য ‘খালাস’ করে ট্রাক (ঢাকা মেট্রো ১৩-৫৩৪৩) ভর্তি করছিলেন। পণ্য তোলা হয়ে গেলে চালক ট্রাকটি পিছিয়ে নিতে যায়। সে সময় থেমে থাকা মালবাহী ট্রেন ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে শ্রমিক সাজু ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘনাটি রেলইয়ার্ডে ঘটায় রেলওয়ে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

আরও