ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯২ কেজি গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ৯২ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা পরিবহন করার সময় তাদের আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ৯২ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা পরিবহন করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের আব্দুল নূরের ছেলে জুবাইদ (২৬), মোহাম্মদপুর এলাকার আবদুর রহিমের ছেলে রুবেল (২৮)। তারা বিশেষ কায়দায় মাদকদ্রব্য বহন করছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান জানান, গাড়িতে বিশেষ কায়দায় মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

আরও