আম ক্যালেন্ডার

সাতক্ষীরায় ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত আম ভাঙার তারিখ নির্ধারণ করে গতকাল আম ক্যালেন্ডার ঘোষণা করেছেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষী সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা হবে। এরপর ১৫ মে হিমসাগর ও ক্ষীরশা, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি আম ভাঙার ঘোষণা দেয়া হয়েছে।

আরও