রাবি অধ্যাপক আব্দুছ ছালাম আর নেই

তিনি ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগে আরবী বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি আরবী বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম (৬১) আর নেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরও