ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় ইব্রাহিম খলিল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল মেহরাবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক খোরশেদ আলম জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাস ইব্রাহিম খলিলকে চাপা দেয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।