জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
সম্পচার কার্যক্রম বিঘ্নিত হওয়ার সম্ভাব্য সময়সূচি হলো— ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট, মোট ৩ মিনিট; ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট, মোট ৯ মিনিট; ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট, মোট ১২ মিনিট; ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট, মোট ১৩ মিনিট; ৩ অক্টোবর ৯ টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট, মোট ১৩ মিনিট; ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট, মোট ১২ মিনিট; ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট, মোট ১১ মিনিট; ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট, মোট ৮ মিনিট।
বলা হয়েছে, বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে।