ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে দিল্লি

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সবার উপরে ভারতের রাজধানী নয়াদিল্লি। ৩৪০ স্কোর নিয়ে ‘দুর্যোগপূর্ণ’ ক্যাটাগরিতে অবস্থান শহরটির। এরপরেই আছে পাকিস্তানের শহর লাহোর। ২০০ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অবস্থান করছে পাকিস্তানের এ শহর।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ রাজধানী ঢাকা অষ্টম অবস্থানে থাকলেও বায়ুমান ‘সহনীয়’। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার বাতাসের স্কোর ৮০। এ কারণে ‘সহনীয়’ ক্যাটাগরিতে অবস্থান করছে ঢাকা।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সবার উপরে ভারতের রাজধানী নয়াদিল্লি। ৩৪০ স্কোর নিয়ে ‘দুর্যোগপূর্ণ’ ক্যাটাগরিতে অবস্থান শহরটির। এরপরেই আছে পাকিস্তানের শহর লাহোর। ২০০ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অবস্থান করছে পাকিস্তানের এ শহর। ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ও একই ক্যাটাগরিতে ভারতের আরেক শহর কলকাতা।

তালিকার চার ও পাঁচ নম্বরে যথাক্রমে পাকিস্তানের শহর করাচি ও মঙ্গোলিয়ার শহর উলানবাতার। দুটি শরই অবস্থান করছে ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও