হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।