আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার ডম্বলপুরে অবৈধ আলমসাধুর ধাক্কায় লিটন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২ জন। তারা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের ফারুক আলী ও আসমান।

চুয়াডাঙ্গার ডম্বলপুরে অবৈধ আলমসাধুর ধাক্কায় লিটন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২ জন। তারা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের ফারুক আলী ও আসমান।

আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাম্বলপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একরামুল হোসাইন জানিয়েছেন, লিটন ও ফারুক মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছিলেন। ডাম্বলপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অবৈধ আলমসাধুর সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিটন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। তিনি আরো বলেন, ঘটনার পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

আরও