এসএসসি

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার পাসের হার ও জিপিএ-৫ দুই হিসাবেই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এর মধ্যে এবার নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে থাকল ছাত্রীরা।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, চলতি বছর ১১ শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ এবং ছেলেদের ৬৫ দশমিক ৮৮ শতাংশ। এই হিসাবে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

আবার এ বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এক্ষেত্রে ছেলেদের থেকে ৮ হাজার ২০০ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

এদিকে পাসের হারে শীর্ষ রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়া কারিগরিতে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ০৭ শতাংশ, মাদ্রাসায় ৬৮ দশমিক ০৯ শতাংশ, সিলেটে ৬৮ দশমিক ৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭ দশমিক ৫১ শতাংশ, দিনাজপুরে ৬৭ দশমিক ০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩ দশমিক ৬০ শতাংশ, ময়মনসিংহে ৫৮ দশমিক ২২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ।

আরও