যশোরের চৌগাছায় শিশু শর্মীলা ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তজিবর রহমান (৫০) যশোরের চৌগাছা উপজেলার ফকিরাবাদ এলাকার বাসিন্দা ও মেহেরপুরের গাংনী উপজেলার বিলধলা রামকৃষ্ণপুর এলাকার দবির উদ্দিন দরবার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২২ জুন সন্ধ্যায় চৌগাছা উপজেলার ফকিরাবাদ এলাকার বাসিন্দা হাফিজুর রহমান কালুর মেয়ে শর্মীলা খাতুন (৯) প্রতিবেশী তৈমুর হোসেন খানের বাগানে আম কুড়াতে যায়। এ সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে তজিবর রহমান। ২৬ জুন সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।