বার্লিনে কৃষিমন্ত্রী

দেশের কৃষি উন্নত ও আধুনিক হচ্ছে

বাংলাদেশ উন্নত ও আধুনিক কৃষির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক

বাংলাদেশ উন্নত ও আধুনিক কৃষির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার সনাতন ও খোরপোষের কৃষিকে রূপান্তরের মাধ্যমে লাভজনক, সহনশীল ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এটিকে ত্বরান্বিত করতে বিশ্বব্যাংক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আরও বেশি অনুদান ও বিনিয়োগ প্রয়োজন।’

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বার্লিনের সিটি কিউবে বিশ্ব ব্যাংক ও যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) আয়োজিত ‘কৃষির রূপান্তর’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

বাংলাদেশের কৃষিখাতের সাফল্য তুলে ধরে ড. রাজ্জাক বলেন, দেশের কৃষিতে এখন প্রবৃদ্ধি বছরে শতকরা চার ভাগের বেশি। ১৯৭১ সালের তুলনায় এখন চার গুণ বেশি খাদ্যশস্য উৎপাদন হয়। ২০০৮ সালের তুলনায় সাত গুণ বেশি শাকসবজি উৎপাদিত হয়। বাংলাদেশ আজ বিভিন্ন শাকসবজি, ফলমূল ও খাদ্যশস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দশটি দেশের একটি। কৃষির এই সাফল্য আজ সারাবিশ্বেই প্রশংসিত হচ্ছে।

পরে জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার ক্লদিয়া মুলারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কৃষিমন্ত্রী। বৈঠকে জার্মান খাদ্য ও কৃষিমন্ত্রী ক্লদিয়া মুলার বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতার আশ্বাস দেন।

আরও