জানুয়ারিতেই হতে পারে সিনহা হত্যা মামলার রায়

সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় চলতি জানুয়ারি মাসেই হতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় চলতি জানুয়ারি মাসেই হতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে সংশ্লিষ্ট মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, এ মাসের শেষের দিকে আমরা মামলার রায় আশা করতে পারি।

আদালতে আজ আসামি লিয়াকত ও বরখাস্তকৃত ওসি প্রদীপের আইনজীবীগনের যুক্তিতর্ক হওয়ার কথা ছিল। পরে যুক্তি খণ্ডন করার কথা রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলমের।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে মামলায় অভিযুক্ত ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। অভিযোগপত্রের তালিকায় নাম থাকা ৮৩ জন সাক্ষীর মধ্যে মোট ৬৫ জন এ মামলায় সাক্ষ্য প্রদান করেছেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের নামে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

আরও