মির্জা আব্বাস দেশে ফিরছেন ২ সেপ্টেম্বর

সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ। আগামী ২ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

শায়রুল কবির খান বলেন, ‘দীর্ঘ চিকিৎসার পর মেডিকেল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাস দেশে ফিরছেন।’

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে ওইদিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরছেন তিনি।

আরও