অটোরিকশার ধাক্কায় পড়ে যান সড়কে, এর পর বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

নওগাঁর জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা নিহত ইউসুফ। জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন তিনি

নওগাঁয় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় আ ত ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁর জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা নিহত ইউসুফ। জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন তিনি।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ইউসুফ মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান ওই শিক্ষক। এসময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আসা বিপরীতমুখী দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান।

সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও