প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে রওনা হন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব।
আজ দুপুর ১টা ৩৫ মিনিটে সিইসি ও নির্বাচন কমিশনাররা প্রধান বিচারপতির কাছে পৌঁছেছেন।