মেহেরপুরের গাংনীতে থানার পাশের সড়কে ককটেল ফাটিয়ে গণডাকাতি

৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ রাস্তা অবরোধ করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তারা চলতি পথের অন্তত ২০ থেকে ২৫ জনের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ডাকাতরা প্রায় ১০ মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটিয়ে দ্রুত সটকে পড়ে।

মেহেরপুরের গাংনী থানার পাশের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিল্লালের নার্সারির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ রাস্তা অবরোধ করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তারা চলতি পথের অন্তত ২০ থেকে ২৫ জনের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ডাকাতরা প্রায় ১০ মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটিয়ে দ্রুত সটকে পড়ে।

ভুক্তভোগীদের অধিকাংশই গাংনী উপজেলার ধানখোলা, মহিষাখোলা ও আড়পাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদল ওই রাতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এটি পূর্বপরিকল্পিত ডাকাতি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।‘

আরও