ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ঝরল দুই যুবকের প্রাণ

ঝিনাইদহ শহরে একটি মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে শহরের পবহাটি কলারহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের আরাপপুর গ্রামের দুঃখী মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে শাহরিয়ার রহমান শান্ত (৩১)ও ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে টোটন হোসেন (৩৫)।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটি কলারহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা শান্ত ও টোটন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছনোর আগেই মারা যান শান্ত। পরে ভোরের দিকে ঢাকায় নেয়ার পথে মারা যান টোটন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই শান্ত নামে যুবকের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত টোটনকে ঢাকায় রেফার করা হয়েছিল। তার অবস্থা সংকটাপন্ন ছিল। ভোরে খবর পাই, ঢাকায় নেয়ার পথে তিনিও মারা গেছেন।

আরও