গত ২৪ ঘণ্টায়
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা
গেছেন। একদিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ
মৃত্যুর রেকর্ড এটি। এর আগে চলতি
মাসে একদিনে ১৬ জন মারা যান।
রামেক হাসপাতালের
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানানা, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৮ জন মারা
গেছেন।
এদের মধ্যে
সর্বোচ্চ ৫ জন মারা গেছেন হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ১ নম্বর ওয়ার্ডে চারজন করে মারা
গেছেন। এছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে তিনজন, ১৫ ও ৩২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা
গেছেন।
করোনা সংক্রমণে
মারা গেছেন ৮ জন। এদের মধ্যে ৭ জনই রাজশাহী জেলার বাসিন্দা। অপরজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
একই সময় করোনা উপসর্গ নিয়ে
হাসপাতালে মারা গেছেন আরো ১০ জন। মৃতদের মধ্যে ৬ জন রাজশাহীর এবং চারজন নওগাঁ জেলার বাসিন্দা।