আসামির মৃত্যুর গুজব

বরিশালে থানায় আক্রমণ পুলিশসহ কয়েকজন আহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছে।

গতকাল রাতে খবরটি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ডিউটি অফিসার মাকসুদুর রহমান। তিনি বলেন, ‘‌বুধবার রাত ৮টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এক ব্যক্তিকে চুরি ও মাদক মামলায় গ্রেফতার করা হয়। পরে রাতে থানায় বসেই ওই আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু কারা যেন গুজব ছড়ায় যে আসামি মারা গেছে।’

তাই বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আসামির স্বজন ও স্থানীয় শতাধিক মানুষ একযোগে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে থানায় হামলা করে। হামলাকারীদের মধ্যে অনেক নারী ও তরুণ ছিল। হামলায় থানায় ডিউটিরত এএসআই আবদুল হালিমসহ দুই-তিনজন পুলিশ সদস্য আহত হন।

মাকসুদুর রহমান জানান, এএসআই আবদুল হালিম ও গ্রেফতারকৃত ওই আসামি উভয়েই এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এখন অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

আরও