গরু নিয়ে কুমির ও মানুষের লড়াই

ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার বগী গ্রামসংলগ্ন বলেশ্বর নদের চরে।

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে গরুকে টেনে নিয়ে যাচ্ছিল একটি কুমির। এ সময় মানুষের সঙ্গে কুমিরের লড়াই হয়েছে। লড়াইয়ে পরাস্ত কুমির গরুটি ছেড়ে দিয়ে পানির নিচে চলে যায়। গত সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার বগী গ্রামসংলগ্ন বলেশ্বর নদের চরে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুরে বগী গ্রামের পুতুল বেগমের একটি গরু বলেশ্বর নদের চরে ঘাস খেতে যায়। নদীতে জোয়ার এলে গরুটি সাঁতরে ছোট খাল পার হওয়ার সময় আকস্মিক একটি কুমির গরুটির পেছন দিকে কামড়ে ধরে নদীর দিকে টেনে নিতে থাকে। এ সময় গরুটি ব্যথায় ডাকাডাকি করতে থাকে। নদীতে জেলেরা ঘটনাটি দেখে দ্রুত এগিয়ে আসেন। তারা গরুটির গলায় দড়ি পেঁচিয়ে কিনারের দিকে টানতে থাকেন। অনেকক্ষণ মানুষ আর কুমিরের টানাটানি হয়। অবশেষে কুমির গরুটি ছেড়ে ডুব দেয়।

আরও