সৌদি প্রবাসীদের অবদান অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ স্তম্ভ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবে নয় বরং আমাদের ৩২ লাখেরও বেশি প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবেও এটি বাংলাদেশীদের হৃদয়ের গভীরে আসীন রয়েছে। সৌদি প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ।’

গতকাল সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ‘বাংলাদেশী প্রবাসীদের কল্যাণে সৌদি আরবের অব্যাহত সহায়তা দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের স্মারক বহন করছে।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের সদস্যরা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

আরও