এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।
গতকাল সকালে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
নিহতরা হলেন বগুড়া জেলার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েছ উদ্দিনের ছেলে বাসচালক জাহাঙ্গীর আলম (৫০), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুরের রাকিবুল ইসলাম রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। ঘটনাস্থলেই বাসচালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
এদিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকালে বুড়িচং পৌরসভার কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাইদুল ইসলাম। তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কুমিল্লা বুড়িচং উপজেলার ওসি মো. লুৎফুর রহমান জানান, সকালে সাইদুল বনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সেটি আটক করে।