পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা: মামলার দুই আসামিকে বহিষ্কার যুবদলের

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে খুনের ঘটনায় করা মামলার দুই আসামিকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল।

শুক্রবার (১১ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা হলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। তাদের প্রাথমিক সদস্য পদ প্রত্যাহারসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এতে আরো বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কারদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। সেই সঙ্গে সংগঠনের সব নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেয়া হয়েছে।

আরও