গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে সরকারি সার ও ধানের বীজ জব্দ করেছে। একই সঙ্গে দোকানগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত উপজেলার বাজার এলাকায় এ অভিযান চলে।
সেনাবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গোবিন্দগঞ্জ বাজারের অশোক কুমার (৫৯), মিলন মিয়া (৪৯) ও মমিন মিয়ার (৫২) দোকানে অভিযান চালিয়ে ৬ হাজার ৯৭৭ কেজি সরকারি ধান বীজ ও ৫৫৯ বস্তা প্রণোদনার সার জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন গাইবান্ধা সেনাবাহিনীর ক্যাম্পের মেজর ইনজামামুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।
গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।