শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও কারিগরি দক্ষতা বাড়াতে সরকারের পদক্ষেপ নিয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নবনিযুক্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। বর্তমান সরকার এবারের বাজেটে জিডিপির ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও কারিগরি দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষিত বেকারত্ব কমাতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

আজ মঙ্গলবার সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বেকারত্ব কমাতে কর্মমুখী ও কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত বেকারের হার কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছেন।

শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নবনিযুক্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। বর্তমান সরকার এবারের বাজেটে জিডিপির ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ৪৯তম বিসিএসের ৬ শতাধিক নবনিযুক্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষাব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং শিক্ষা প্রশাসনে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

প্রশিক্ষণে শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের মূল্যায়ন, শিক্ষা কার্যক্রম পরিচালনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় কর্মকর্তাদের দক্ষ করে তোলার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা ড. সরদার মো. কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার বেবি, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

আরও