আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তবে এদিন সংবাদপত্রগুলোর কার্যক্রম যথারীতি চলবে এবং পরদিন পত্রিকা প্রকাশ করা হবে।
গতকাল সংগঠনের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন। এতে বলা হয়, নোয়াব ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করার ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সংবাদপত্রগুলোর জন্য এদিন কোনো ছুটি থাকবে না এবং সংবাদপত্র হাউজগুলো পরের দিন ৮ নভেম্বর পত্রিকা প্রকাশ করতে পারবে।