মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী

আমাদের সবার একটি পরিচয় আমরা বাংলাদেশী

গতকাল মানিকগঞ্জ সদর উপজেলার আনন্দময়ী কালীবাড়ী প্রাঙ্গণে ‘জন্মাষ্টমী ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, ‘মানিকগঞ্জে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার মধ্যে একটি সুন্দর সম্প্রীতি রয়েছে। এ সম্প্রীতি আমাদের সবাইকে ধরে রাখতে হবে। আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষকে একইভাবে দেখেন। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান—এভাবে কোনো বিবেচনা করা হয় না। আমাদের সবার একটি পরিচয়, আমরা বাংলাদেশী। এটিই আমাদের বড় পরিচয়। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের ঐক্য ধরে রাখতে হবে।’

গতকাল মানিকগঞ্জ সদর উপজেলার আনন্দময়ী কালীবাড়ী প্রাঙ্গণে ‘জন্মাষ্টমী ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা বিগত দিনে যেভাবে আমার পাশে ছিলেন, এখনো আছেন এবং আগামীতেও পাশে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আমি সবসময় একটি কথা বলি, আপনাদের সুখের দিনে আমাকে না ডাকলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমাকে ডাকবেন। আমি অবশ্যই আপনাদের ডাকে সাড়া দিয়ে পাশে থাকব।’

তিনি বলেন, ‘আপনাদের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতার কারণে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যেতে পেরেছি। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে ঋণী করছেন, এখন সেই ঋণ আমাকে কমাতে হবে। দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। এ দায়মুক্ত কীভাবে হব? আপনাদের পাশে থেকে, আপনাদের জন্য কাজ করে। আমি সবসময় আপনাদের নিয়ে থাকতে চাই।’

আরও