ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে: জাহেদ উর রহমান

গতকাল নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড.ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এ নোবেলজয়ীর দিকে এগিয়ে এসে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ সচিবালয়ে সরকারের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জাহেদ উর রহমান এ কথা বলেন।

গতকাল নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড.ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এ নোবেলজয়ীর দিকে এগিয়ে এসে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন।

এসময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা কথা বলে চিৎকার করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘অবশ্যই এ অপরাধ যারা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে।’

উল্লেখ্য, গত মাসে ইতালিতে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে মর্যাদা (প্রটোকল) পাওয়ার কথা, তাতে কোনো ঘাটতি হয়েছে কিনা, সেটা সরকার খতিয়ে দেখবে।

আরও