মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলম মারা যান। গুরুতর আহত হন চালক সোনা মিয়া (২২) ও অপর আরোহী কালু মিয়া (১৬)।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে কালু মিয়া এবং বিকাল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও