মৌলভীবাজারের চা বাগানে ১৮তম দিনের মতো শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। আজ শুক্রবার জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী। তবে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাগান মালিকদের বৈঠকের খবরে স্বস্তি ফিরেছে বাগানে।
এই বৈঠকে চলমান অচলাবস্থা নিরসন হবে, এমন সুখবরের অপেক্ষায় আছেন বলে জানান চা শ্রমিকরা।
তারা বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বাগান মালিকদের বৈঠকের দিন ধার্য হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন। তাদের দাবি পুরণের দিকে যাচ্ছে. এ জন্য জনদুর্ভোগ তৈরি হয় এমন কোনো কর্মসূচি পালন না করার পক্ষে মত সাধারণ শ্রমিকদের।
এ দিকে শ্রমিক নেতারা বলছেন, চা শ্রমিকদের হারানোর কিছু নেই। ২০০ বছর ধরে বঞ্চিত এই জনগোষ্ঠীর মানুষ। অভাব-অনটনে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বেঁচে থাকার তাগিদে পথে নেমেছে তারা।