মাদ্রাসার এমপিও আবেদনের সময় বাড়ল

নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানরা ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৩ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আবেদন অগ্রায়ণ করতে পারবেন।

মাদ্রাসার এমপিওসংক্রান্ত অনলাইন আবেদন জমা ও অগ্রায়ণের সময় বাড়িয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে আবেদন কার্যক্রমে বিঘ্ন ঘটায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানেরা ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ১২ নভেম্বর পর্যন্ত আবেদন অগ্রায়ণ করতে পারবেন।

রোববার (৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. জসিম উদ্দিনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেমিস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ চলমান থাকায় অনলাইনে এমপিওসংক্রান্ত আবেদন জমা ও অগ্রায়ণের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানপ্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানরা ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৩ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আবেদন অগ্রায়ণ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা ও অগ্রায়ণের কাজ শেষ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন জমা বা অগ্রায়ণে কোনো সমস্যা হলে সফটওয়্যারে নিবন্ধিত মোবাইল ফোন নম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে হবে। এক্ষেত্রে নিবন্ধিত মোবাইল ফোন নম্বর ও আইপি ঠিকানা পাঠানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের জন্য চারজন কর্মকর্তার মোবাইল ফোন নম্বর দেয়া হয়েছে। তারা হলেন মেমিসের সহকারী প্রোগ্রামার মো. হারুন আর রশিদ (০১৭৩৭-৯১০৯৩১), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. খালেকুর রহমান (রাশেদ) (০১৬৮২-৫৮৫৫২২), এস কে আসাদুল আলম (০১৭৮৩-৬৬৯৫৫৬) এবং মো. শরিফুল ইসলাম (০১৩৪৬-৮১৩৯২০)।

আরও