হাওরে ধান কাটতে গিয়ে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদিঘি হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবিতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘি হাওরের মুনিয়ারপার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন বাউরী কুলাউড়া উপজেলার চাতলা চা বাগানের বাসুদেব বাউরীর ছেলে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে হাওরে ফসল তলিয়ে যাওয়ায় চা বাগানের বেকার চা শ্রমিকরা দৈনিক মজুরিতে ধান কাটার কাজে যুক্ত হচ্ছেন।

আরও