আব্বাসউদ্দীনের ১২৫তম জন্মজয়ন্তী আজ

আব্বাসউদ্দীন ছিলেন একজন প্রখ্যাত লোকসংগীত শিল্পী। কণ্ঠশিল্পী হিসেবে তার স্থান বাঙালির হৃদয়ে। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামী গান, পল্লীগীতি সবই তিনি গেয়েছেন।

ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মজয়ন্তী আজ। ১৯০১ সালের ২৭ অক্টোবর তার জন্ম, প্রয়াণ ১৯৫৯ সালে।

আব্বাসউদ্দীন ছিলেন একজন প্রখ্যাত লোকসংগীত শিল্পী। কণ্ঠশিল্পী হিসেবে তার স্থান বাঙালির হৃদয়ে। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামী গান, পল্লীগীতি সবই তিনি গেয়েছেন। তবে পল্লীগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি। তিনি প্রথমে ছিলেন পল্লী গাঁয়ের একজন গায়ক এবং নিজ চেষ্টায় গান গাওয়া রপ্ত করেন। রংপুর ও কোচবিহার অঞ্চলের ভাওয়াইয়া, ক্ষীরোল চটকা গেয়ে আব্বাসউদ্দীন প্রথমে সুনাম অর্জন করেন। তারপর জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদী, বিচ্ছেদি, দেহতত্ত্ব, মর্সিয়া, পালা গান গেয়ে জনপ্রিয় হন।

আরও