বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেবিচক সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প, নতুন ফ্লাইট চালুর সম্ভাবনা ও বাংলাদেশে বিনিয়োগের বিষয়গুলো উঠে আসে। এছাড়া দুই দেশের এভিয়েশন খাতে আরো সহযোগিতা বাড়ানো নিয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে জাপান দূতাবাসের প্রতিনিধি ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।