চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই

ভিডিও ফুটেজে শনাক্ত ছিনতাইকারী গ্রেফতার

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী রোকনুজ্জামান রোকনকে শনাক্ত করে।

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রোকনুজ্জামান রোকন (২৬)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী রোকনুজ্জামান রোকনকে শনাক্ত করে। পরে গতকাল সকাল আনুমানিক ৭টায় যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আরও