টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহবান বাণিজ্য উপদেষ্টার

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘‌ট্রেড উইথ টিসিবি’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে টিসিবি।

দেশের সুবিধাবঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ৫ আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দেশে যে দুর্বৃত্তায়ন হয়েছে, টিসিবিও (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) এর থেকে বাদ ছিল না। আমি আমার কর্মকালীন সময়ে টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে চাই।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘‌ট্রেড উইথ টিসিবি’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে টিসিবি।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে টিসিবির এক কোটি সুবিধাভোগী (ফ্যামিলি কার্ডধারী) নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রায় ৪০ লাখ সুবিধাভোগী কার্ড কমানো হয়েছে। যাচাই-বাছাই করে সামনে আরো কমিয়ে আনা হবে।

তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে পরিদর্শন করতে গিয়ে দেখেছি যে জুট মিলের মালিক কিংবা ৫ তলা বাড়ি আছে, এমন ব্যক্তিদের কাছেও ফ্যামিলি কার্ড পাওয়া গেছে। এমনকি প্রশাসনে যারা কাজ করেন, এমন একজনের বাড়িতে আমরা তিনটি কার্ড দেখেছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, অঞ্চল পরিদর্শনে গিয়ে দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি, আমার মনে হয়েছে সরকারের ব্যবস্থাপনা ও মাঠপ্রশাসনের ওপর মানুষের আস্থা কখনোই কাজ করবে না। এ দুর্বৃত্তায়ন আমাদের সমাজকে যে পিছিয়ে দিচ্ছে, তার একটি সামগ্রিক প্রতিচ্ছবি আমি দেখেছি। আমি এর পরিবর্তন করতে চাই। আমার কর্মকালীন সময়ে আমি টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই।

সরকার প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার সিন্ডিকেট সমর্থন করে না। সার্বিক বাজার ব্যবস্থা দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসেছে। বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন পক্ষের সমালোচনা থেকে আমরা শেখার চেষ্টা করছি।

সভায় আরো কথা বলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী প্রমুখ।

আরও