আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় হলে নির্ধারিত ৭ মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি ব্যবহার করতে পারবে সাধারণ ক্যালকুলেটরও।
সোমবার (১৬ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
নির্ধারিত ৭টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটগুলো হলো- এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএ, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১এমএস এবং এফএক্স-৯৯১ইএস প্লাস।