সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। আজ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন মোহাম্মদ জয়নুল বারী।
সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
এর আগে মোহাম্মদ জয়নুল বারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন তিনি। এর কিছুদিন পর তাকে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান করা হয়।