হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের আগানগরের হারুন ফকিরের ছেলে হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের তাড়াইল থানার নান্দইলের বাবুল হোসেনের ছেলে অলি উল্লাহ (২৫)। র‍্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও