প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিপরিষদের সভা। আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়। এ সভায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দেয়া হবে। খবর বাসস।
রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেয়া হয়।
বিশেষ এ সভা শেষে আজ বিকাল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।